| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত : সাদিয়া

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 89882 বার পঠিত
আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত : সাদিয়া

সাদিয়া আয়মান,ছোট পর্দার মিষ্টি হাসির অভিনেত্রী অল্প সময়েই জয় করেছেন দর্শকদের মন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথম প্রেমে জড়ানো সাদিয়া বিশ্ব ভালোবাসা দিবসে এক সাক্ষাৎকারে কথা বললেন নিজের প্রথম প্রেম ও ব্যক্তিগত দর্শন নিয়ে। নাটক বা সিনেমার প্রেমের অনুভূতি অন্যরকম হলেও বাস্তব জীবনে প্রেম নিয়ে তার নেই কোনো নস্টালজিয়া ।

উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রেমে পড়া সাদিয়ার প্রথম প্রেমের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। তবে সেই অতীত স্মৃতি আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন সাদিয়া। তার কথা, “যে মানুষ একবার হারিয়ে যায়, তাকে আমি কখনও মনে রাখি না। আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত।” 

ঈদুল ফিতরে মুক্তির জন্য নতুন বছরে এখন পর্যন্ত তিনটি নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়াকেই তিনি তার জন্য ‘সবচেয়ে বড় খবর’ বলে মনে করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪