| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মন্ত্রিসভায় স্থান পাবেন কারা, জানালেন মেজর হাফিজ

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 89858 বার পঠিত
বিএনপির মন্ত্রিসভায় স্থান পাবেন কারা, জানালেন মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

সোমবার ( ১৬ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা ‘ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো ইতিহাস নেই এবং যারা জনগণের কাছে আস্থাভাজন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতে দেশের জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, দেশের দুর্দিনে তাদের সহযোগিতা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হতো না।

আগামী সংসদে ১১-দলীয় জোট শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশকে বিপথে নেওয়ার কোনো চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪