আবুল হায়াত ও ডলি জহুর অভিনয় অঞ্চলের দুই বর্ষীয়ান শিল্পী। তাদেরকে নিয়ে শফিকুর রহমান শান্তনুর রচনায় জামাল হোসেনের প্রযোজনায় চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও সোহাগ।
২৪ বছর ধরে সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপড়েনের গল্প নিয়ে নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গল্পের প্রয়োজনে আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়েই কাজে করেছি দর্শক এ নাটকে নব্বই দশকের আবহ খুঁজে পাবে।
পারিবারিক গল্পের নাটককে প্রাধান্য দেয়া প্রযোজক জামাল হোসেন বলেন,এ নাটকে কোনও ছাড় দিইনি। চরিত্রের প্রযোজনে যে শিল্পী প্রয়োজন তাকে নিয়েই কাজ করা হয়েছে।’
নির্মাতা চয়নিকার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, ‘তার সব নাটকে গল্পই হচ্ছে প্রাণ, যেখানে আন্তরিকতা নিয়ে নিজের মতো করে অভিনয়টা করার সুযোগ থাকে সে সবসময়ই ভীষণ সচেতন ও বিচক্ষণ। আর অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগলো।’