| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 89088 বার পঠিত
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি

সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।

কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪