| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জ্বীনের বাচ্চা’য় মৌসুমী হামিদ

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 89070 বার পঠিত
‘জ্বীনের বাচ্চা’য় মৌসুমী হামিদ

ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘জ্বীনের বাচ্চা’-তে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার দেখা যাবে এক বাকপ্রতিবন্ধী নারীর জীবনসংগ্রামের গল্পে। আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। 

গ্রামের এক নিঃসন্তান ও বাকপ্রতিবন্ধী নারীকে ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। শারীরিক সীমাবদ্ধতা আর মাতৃত্বের অভাবের কারণে স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা এবং প্রতিবেশীদের কটূক্তির শিকারে সামাজিক প্রতিকূলতার মধ্যে একাকী লড়াইয়ের গল্প ‘জ্বীনের বাচ্চা’।

মৌসুমী হামিদ জানান, কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ছিল বেশ চ্যালেঞ্জিং। এটি শুধু মাতৃত্বের নয়, বরং গভীর এক বেদনার গল্প। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি তাই সেই নীরবতার কষ্টই হয়তো পর্দায় বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে। 

শক্তিমান অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান এই ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে তিনি বলেন, এটি মূলত মাতৃত্বের গল্প। আমি বিশ্বাস করি মাতৃত্বের ভাষা সর্বজনীন। সেই অনুভূতিকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

স্বাক্ষর কুন্ডু দীপের মূল গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাজীব হোসেন। মৌসুমী হামিদ ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক ও রিবন খন্দকার।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪