জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো এমন মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম। বিএনপির এমপিদের শপথ অনুষ্ঠানের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন কিন্ত আজ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় এ মন্তব্য সারজিম আলমের।