| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবনির্বাচিত সংসদ সদস্য হানজালা রিকশায় চড়ে সংসদ ভবনে

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 89006 বার পঠিত
নবনির্বাচিত সংসদ সদস্য হানজালা রিকশায় চড়ে সংসদ ভবনে

মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা নির্বাচনি প্রতীককে সম্মান জানিয়ে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজের নির্বাচনি প্রতীক ‘রিকশা’য় চড়ে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় তিনি শপথ নিতে আসেন।

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থীর সংসদ ভবনের গেটে রিকশায় চড়ে তাঁর এই আগমন উপস্থিত সাংবাদিক ও জনসাধারণের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এবং তাঁর প্রতীক রিকশা হওয়ায় কশাকেই তাঁর বাহন হিসেবে গুরুত্ব দিয়েছেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি রিকশা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে নাটকীয় জয় পান তিনি। 

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪