| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘দ্য গডফাদার’ রবার্ট ডুভল আর নেই

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 89010 বার পঠিত
‘দ্য গডফাদার’ রবার্ট ডুভল আর নেই

হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল মারা গেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজা।  

মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ডুভল কর্মরত ছিলেন অভিনয়ে আসার আগে। ১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম  নেওয়া ডুভল নিউইয়র্কে ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যানের মতো তারকা সহপাঠীদের সঙ্গে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

 ‘দ্য গডফাদার’ ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান রবার্ট ডুভল। এছাড়া তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ড লাভ। 

‘দ্য গডফাদার’  ছাড়াও ক্যারিয়ারে দর্শকদের তিনি  উপহার দিয়েছেন অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড এবং লোনসাম ডাভ এর মতো সিনেমা। অভিনয়ের পাশাপাশি ‘দ্য অ্যাপোস্টল’ ও ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’র মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন ডুভল। ২০০৪ সালে তাকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।

কিংবদন্তি এই অভিনেতার কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। তার স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি তার অভিনীত কোনো প্রিয় সিনেমা দেখা অথবা বন্ধুদের সঙ্গে সুন্দর গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪