ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের চতুর্থ ধাপে একাই শপথ নিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি। নির্বাচনে জোনায়েদ সাকি বাদে কেউ জয়ী না হওয়ায় দলটির পক্ষ থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১টার দিকে তিনি শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তকে শপথ বাক্য পাঠ করান। এর আগে বেলা পৌনে ১১টার দিকে সিইসির কাছে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী দলের সদস্যরা। যদিও বিএনপি সংবিধান সংস্কারের শপথ করেননি। এদিন দুপুর ১টার কিছু পর শপথ নেয় এনসিপি্র ৬ এমপি।
এদিকে বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামের সদস্যরা। তাদের সঙ্গে শপথে অংশ নেন স্বতন্ত্র এমপিরা। এবং এসময় নির্ধারিত সময়ে শপথে অংশ নিতে না পারা পারায় বিএনপির ইশরাক হোসেনও শপথ নেন।