চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী ট্রেন চলাচল বন্ধ আছে এবং তেলবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় আমনুরা জংশনে এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
আমনুরা জংশন এলাকায় থাকা ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করা ট্রেনটি বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই চারটি ওয়াগন লাইনচ্যুত হইয়ে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত দুইট ওয়াগান উদ্ধার হয়েছে। এছাড়া রাজশাহীগামী তিনটি ট্রেনের চলাচলের শিডিউল বিপর্যয় ঘটেছে বলেও জানান তিনি।