| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 92208 বার পঠিত
শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় তা কার্যকর করতে আলাদা কোনো শপথের প্রয়োজন নেই; ‘হ্যাঁ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংসদ নির্বাচন ও সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হয়েছে। গণভোটে ‘হ্যাঁ-না’ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিলটি সংসদে উত্থাপন (রেইজ) হবে। ‘হ্যাঁ’র জন্য আলাদা করে শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এটাই জুলাই সনদ।

তিনি আরও বলেন, যেখানে ‘না’ ভোট হয়েছে, সেই বিষয়গুলো সংসদে উত্থাপন করে আলোচনা করা হবে। যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেগুলো আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান তিনি।

মব প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী বলেন, মব সৃষ্টি করা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, যা দেশ গড়ার পথে বাধা হতে পারে। মব কালচার থেকে সরে এসে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সরকার ও দেশকে সহযোগিতা করতে হবে। কেউ এর বাইরে কিছু করলে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

এ্যানি চৌধুরী বলেন, মতপার্থক্য থাকতেই পারে; তবে সব ইস্যুতে বিরোধিতার অবস্থান না নিয়ে দেশের উন্নয়নে আন্তরিকভাবে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪