| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডা. শফিকুর রহমানের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 82683 বার পঠিত
ডা. শফিকুর রহমানের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-এর দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে সোয়া এক লাখের বেশি রিয়েকশন পড়ে। দুই হাজারের বেশি শেয়ার এবং প্রায় ১৭ হাজারেরও বেশি মন্তব্য জমা হয়েছে।

এর আগে মাতৃভাষা প্রসঙ্গে এক পোস্টে তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের সক্রিয় উপস্থিতি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪