| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিতর্কিত টক্সিকে ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী লুকে যশ

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 82706 বার পঠিত
বিতর্কিত টক্সিকে ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী লুকে যশ

 বিনোদন জগতে শোরগোল পড়ে গেছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ নিয়ে। বহুল প্রতীক্ষিত এ সিনেমা নিয়ে বইছে আলোচনার ঝড়। সিনেমাটিতে অভিনয়ের জন্য অভিনেতা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তা এখন চিনেমার চাইতেও আলোচনার তুঙ্গে। কেজিএফ খ্যাত তারকা যশ এ সিনেমার জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন এমনটাই দাবি বিভিন্ন সংবাদমাধ্যম গুলোর।  

পারিশ্রমিকের অংক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও শোনা যায় সিনেমাটির জন্য যশের পারিশ্রমিক ধরা হয়েছিল ৫০ কোটি রুপি। কিন্তু ‘মেনসএক্সপি’র দাবি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমায় ‘রায়া’ চরিত্রে অভিনয়ের জন্য যশ ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি যশ সহ-প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন। 

শক্তিশালী মাদক কার্টেলগুলোর মধ্যকার নৃশংস লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘টক্সিক’। গোয়ার একটি উপকূলীয় অঞ্চলের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এর কাহিনী নিয়ে দ্বিতীয় টিজার মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পরিচালক গীতু মোহনদাস সার্কাস থেকে শুরু করে পূর্ব এশীয় আবহে ঘেরা এক অন্ধকার ও সহিংস জগত ফুটিয়ে তোলা সিনেমাটিতে কিছু দৃশ্যের কারণে বিতর্ক তৈরি হলেও যশকে দেখা গেছে তার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী লুকে। 

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি আরও কয়েকটি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করছেন কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪