| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিসিইউতে ভর্তি সেলিমা রহমান

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 82588 বার পঠিত
সিসিইউতে ভর্তি সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।   

রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। 

দলীয় সূত্রে জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম সেলিমা রহমানকে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্য ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিএনপি নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪