| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতাকর্মীদের পেটালেন আ’লীগ নেতারা, আহত ৫

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 83395 বার পঠিত
বিএনপি নেতাকর্মীদের পেটালেন আ’লীগ নেতারা, আহত ৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, মো. নজরুল ইসলাম ফকির (৫৫), পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি; জাহিদ হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি; মো. নাহিদ হোসেন (১৮), ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; নাছির উদ্দীন ফকির (৫০) এবং নাইম হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু। তার সঙ্গে ছেলে রায়হান, ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮-১০ জন অংশ নেন। তাদের দাবি, বিএনপি করার জেরে প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে।

তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন এবং নিজেই আহত হয়েছেন। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪