| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 23-02-2026 ইং
  • 81878 বার পঠিত
নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নিয়মনীতি থাকার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। এ ক্ষেত্রে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখা নেতাকর্মীদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই দল দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় চালুর খবর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে। তাদের অফিস খোলার কথা নয়।

এ সময় গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪