| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 81061 বার পঠিত
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন,মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।

মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি ) সকাল ৬টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪