নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে সড়কের দুই পাশে দুই পক্ষ অবস্থান নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে এমপি হান্নান মাসউদ বলেন, বেলাল মাঝিকে গ্রেফতার না করা পর্যন্ত আমি এখান থেকে সরব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম-এর ওপর হামলা করেছিল।
তবে অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাতিয়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।