| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতে হট্টগোল: বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 80579 বার পঠিত
আদালতে হট্টগোল: বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বরিশালে আদালতে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সাদিকুর রহমান লিংকন-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের পর বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভের মধ্যে তাকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান বাচ্চু বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে মহানগর হাকিমের দ্রুত বিচার আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করা হয়েছে। বিচারক জামিন শুনানির জন্য ২ মার্চ দিন নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, সভাপতির সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হলেও আদালত তা দেয়নি।

আদেশের পর প্রিজন ভ্যানে করে লিংকনকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার তালুকদার মোহাম্মদ ইউনুস-কে একটি আদালত জামিন দেন। তার জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এরপরই দুপুরে সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, ডিবি, র‍্যাব ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪