| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুমকিতে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 79962 বার পঠিত
দুমকিতে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধার দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেন ও হানিফ হোসেনদের ওপর প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়।

হামলায় সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন যুগান্তর-কে জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪