| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 90906 বার পঠিত
৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন।

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) সকাল ১০টা ৫৩ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সূচনা হয়।

একুশে পদক ২০২৬ বিজয়ী

চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা

চারুকলা: অধ্যাপক মো. আবদুস সাত্তার

স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম

সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু

নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতা: শফিক রেহমান

শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্য: তেজস হালদার যশ

নৃত্যকলা: অর্থী আহমেদ

সংগীত দল: জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ

মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা পদক গ্রহণ করেন। এছাড়া ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন।

অনুষ্ঠানটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এবং স্বাগত বক্তব্য দেন সচিব মো. মফিদুর রহমান।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও অবদান পাঠ করেন এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪