চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে প্রায়ই সক্রিয় বিশেষ করে, দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়ে। মাঝে মাঝেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় পরীমণিকে। শুক্রবার দুপুরে গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে কালো রঙের হিজাব ও চশমায় পরীমণিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে লিখেছেন, হ্যাপি ফ্রাইডে!
পরীমণির এই পোস্টটি মুহূর্তেই মন কাড়ে তার ভক্তদের। তারা মা ও সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে মন্তব্যে লিখেছেন, মাশাআল্লাহ একটি সুখী পরিবার।
বর্তমান সময়ে কাজের পাশাপাশি সন্তানদের নিয়েই সময় কাটে পরীমণির। মাতৃত্ব এখন তার গুরুদায়িত্ব। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সংসার তার। আসন্ন ঈদে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে নায়িকাকে।