| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 77162 বার পঠিত
ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলে ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম মারা যান। সংঘর্ষের খবরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন,অ্যাম্বুলেন্সটি মহাসড়কের মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি বড় ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত চালকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটোকে জব্দ করা হয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪