বিনোদন দুনিয়া তোলপাড় দক্ষিণী সুপারস্টার বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবরে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেন তিনি। অভিনেতার স্ত্রী, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এমন অভিযোগে আইনি বিচ্ছেদের আবেদন করেছেন থালাপতি বিজয়ের বিপক্ষে।
বিজয় বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থাকায় বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি যোগ করেছে নতুন মাত্রা। নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা হওয়ার কারনে এই বিচ্ছেদের খবরকে ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা।
দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয়ের ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তদের মধ্যে। বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে এবং আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।
প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা জানিয়ে বিজয় বলেছিলেন, ভক্তদের ভালোবাসাই তাঁর শক্তি, আর ভবিষ্যতে তাঁদের জন্য কাজ করে যেতে চান তিনি।