| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা মারা গেছে

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 72326 বার পঠিত
গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা মারা গেছে

‎চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কে জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা (৭) মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা রমিজ আলী।

গত রোববার দুপুরে ইকোপার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় কয়েকজন যুবক উদ্ধার করে সেখান থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ইরাকে। 

গতকাল সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হলে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। হঠাৎ গভীর রাতে শ্বাসনালিতে সমস্যা দেখা দেয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে তখন তাকে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। এক পর্যায়ে ভোর সাড়ে চারটায় কর্তব্যরত ডাক্তার শিশু ইরাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে ‎শিশু ইরার চাচা রমিজ আলী বলেন,যে বা যারা আমার ভাতিজিকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪