বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু খবরটি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৈদ্যনাথ সাহা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকা নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘খুবই দুঃখজনক সংবাদ শোকাহত হলাম তার আত্মার শান্তি কামনা করছি।’
দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন বৈদ্যনাথ সাহার প্রয়াণে শিল্পাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।