| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 70011 বার পঠিত
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় থানা সূত্রে জানা গেছে, দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়ে গেছে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোকানটি গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত। ধারণা করা হচ্ছে, চুরির ঘটনা বুধবার রাতের কোনো এক সময় ঘটেছে। মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে থানায় বিষয়টি জানিয়েছে।

ওসি বলেন, "প্রাথমিক তথ্য অনুযায়ী দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি জানান, এখনো কোনো ফুটেজ তাদের হাতে আসেনি। তিনি আরও বলেন, "আমরা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছি এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪