| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 69983 বার পঠিত
ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেক করার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠমিস্ত্রী রোমান মিয়া (৩১) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান মিয়া সদর উপজেলার মিতোরা গ্রামের হযরত আলীর ছেলে। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আউটপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার পথে পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো.ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তিনি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪