| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হলেন মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 69987 বার পঠিত
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হলেন মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা হত্যার মামলার আসামি আবুল কালাম দাড়িয়াকে নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সম্প্রতি একটি আহবায়ক কমিটি গঠন করে। আবুল কালাম দাড়িয়া বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিক হত্যার মামলার ৩ নম্বর আসামি। এই হত্যা মামলার মোট ২৩ জন আসামির মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি ৩ জন জীবিত রয়েছেন।

মামলার বর্তমান বাদি সুতপা বেদজ্ঞ, যিনি নিহত বীর মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞের কন্যা, জানান, আমার পিতা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ১৯৭৩ সালের ১০ মার্চ কোটালীপাড়ায় একটি জনসভা শেষে তিনি এবং আরও তিন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ ৫৩ বছরেও এই হত্যার বিচার হয়নি। এখন একজন হত্যার মামলার আসামি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, যা আমরা মেনে নিতে পারছি না।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ বলেন, আমাদের অবহিত না করে রাতের আধারে কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত এই কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

অপর দিকে, আহবায়ক আবুল কালাম দাড়িয়া বলেন, কমিটি গঠনের সময় রাতের আধার বা কোনো একপক্ষের প্রভাব ছিল না। কমিটি সব সদস্যের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে। আমি ১৯৭৩ সালের হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না, শত্রুতাবশত আমাকে আসামি করা হয়েছিল। প্রকৃত আসামিরা কেউই বেঁচে নেই।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ফিরোজ খান জানান, কোমিটিতে উপস্থিত বেশ কিছু বীর মুক্তিযোদ্ধার মধ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আবুল কালাম দাড়িয়া হত্যার মামলার আসামি হওয়া বিষয়ে আমরা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪