| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদাবরে স্কুলের দারোয়ানের পিটুনিতে প্রধান শিক্ষক আহত

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 69980 বার পঠিত
আদাবরে স্কুলের দারোয়ানের পিটুনিতে প্রধান শিক্ষক আহত

রাজধানীর আদাবর থানার রিং রোডে বেগম নুরহাজান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের দারোয়ান ধলু শিকদারের বিরুদ্ধে। হামলার ঘটনায় ধলু শিকদারকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও আহত শিক্ষকের বরাত দিয়ে জানা যায়, বুধবার (৪ মার্চ) বিকেলে প্রধান শিক্ষক স্কুলের প্রধান ফটকের বাইরে বের হওয়ার সময় দারোয়ান ধলু শিকদার ও তার স্ত্রী পারভীন তার ওপর কিলঘুষি চালায়। ঘটনার সময় তাদের কন্যা তানজিলা আক্তারও পেছন থেকে আক্রমণে অংশ নেয়। আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, বিদ্যালয়ের তিন কাঠার একটি জমিতে দীর্ঘদিন ধরে ধলু শিকদার অনুমতি ছাড়াই টিন শেডে বসবাস করছিলেন। ২০১৩ সাল থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি জায়গা ছাড়েননি। ২০২৪ সালের হোস্টেল নির্মাণের পরিকল্পনার জন্য জমি খালি করতে গিয়ে গত ৩ ফেব্রুয়ারি শিক্ষক সভায় তাকে এক মাসের সময় দেওয়া হয়।

আদাবর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জিয়াউর রহমান জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ধলু শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে, অপর দুইজনকে আসামী করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪