| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টঙ্গীতে মধ্যরাতে আগুনে পুড়ল ১০ দোকান

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 69642 বার পঠিত
টঙ্গীতে মধ্যরাতে আগুনে পুড়ল ১০ দোকান

গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টায় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় একটি ফোমের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ১২টায় হঠাৎ বাজারে থাকা একটি ফোমের দোকানে আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন মুহূর্তেই একটি সাইকেলের দোকান, হোটেল, মুদি দোকানসহ ১০টি দোকানের মধ্যে ছড়িয়ে পড়লে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুইটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট প্রায় চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে বড় বড় ১০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪