| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 69612 বার পঠিত
ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুল এলাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত নার্স নাহিদা আক্তার ববি (২৯) মঙ্গলবার রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন।

পুলিশ জানায়, নাহিদার মরদেহ একটি ছয়তলা ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ১১টার দিকে ৯৯৯ এ জরুরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নাহিদার বাসায় ঢুকতে দরজা ভেঙে ভেতরে গেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

নাহিদার মামাতো ভাই ফরহাদ হোসেন অভিযোগ করেছেন, নাহিদা স্বামী ইলিয়াস হোসেন এবং তার পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। গত বছরের জানুয়ারিতে নাহিদা তার বিরুদ্ধে মামলা করেছিলেন, যার পর স্বামী কারাগারে যান। মুক্তির পর আপস-মীমাংসা হলেও সম্প্রতি তাদের মধ্যে আবার ঝগড়া হয়।

নাহিদা মৃত্যুর আগে একটি চিরকুটে লিখে গেছেন, স্বামী ইলিয়াস এবং তার শ্বশুরবাড়ির লোকদের বিচার করা হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪