| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে মাদক সেবনকে কেন্দ্র করে পথশিশুকে হত্যা

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 67304 বার পঠিত
রাজধানীতে মাদক সেবনকে কেন্দ্র করে পথশিশুকে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে মাদক সেবনকে কেন্দ্র করে শুক্রবার (৬ মার্চ) রাতে এক পথ শিশুর কাঁচের আঘাতে আরেক পথ শিশু খুন হয়েছে। নিহতের নাম  ময়জুল ওরফে কালু (১৬)। এ ঘটনায় অভিযুক্ত পথশিশু হামিদুলকে পুলিশ আটক করেছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে তেজগাঁও থানাধীন সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে মাদক সেবন নিয়ে ঝগড়া চলছিল পথশিশু ময়জুল ও হামিদুলের।

এ সময় হামিদুল একটি কাঁচের টুকরা দিয়ে ময়জুলের ঘাড়ের বাম পাশে আঘাত করে। পরে অন্য পথশিশুরা ময়েজুলকে রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই পথশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সম্পর্কে তেজগাঁও থানা-পুলিশ অবগত আছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪