| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আকস্মিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত নেই দায়িত্বরত চিকিৎসক

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 67225 বার পঠিত
আকস্মিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত নেই দায়িত্বরত চিকিৎসক

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সরকারি হাসপাতালগুলোতে কর্তব্যরত ডাক্তাররা নির্ধারিত অফিস সময়ে উপস্থিত থাকছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য কাউকে কিছু না জানিয়ে নরসিংদীর একটি সরকারি হাসপাতালে পৌঁছান। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরী বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার গুলো আকস্মিক পরির্দশন করেন। 

গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সঠিক সময়ে ডাক্তারদের উপস্থিত না থাকার উপরে সংবাদ প্রকাশ হলে তা নজড়ে আসে মন্ত্রীর। স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালে দীর্ঘ ১ ঘন্টা অবস্থান করলেও হাসপাতালটিতে দায়িত্বরত ডাক্তারদের উপস্থিতি না দেখতে পেয়ে হতবাক হয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা দেন।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪