| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পিকারকে অভিভাবক মেনে এগোবে নতুন সংসদ সদস্যরা: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 70274 বার পঠিত
স্পিকারকে অভিভাবক মেনে এগোবে নতুন সংসদ সদস্যরা: তথ্যমন্ত্রী

সংসদের নতুন সদস্যরা স্পিকারকে অভিভাবক মেনে এগোবে এবং খামখেয়ালি আচরণ করবে না। এমনটাই বলেছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রাজধানীর গুলশানে শনিবার (৭ মার্চ) বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে ত্রয়োদশ সংসদের নতুন সদস্যদের জন্য অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে কার্যকরী সংসদ গঠন এবং নবীন সংসদ সদস্যরা যেন মানসিক চাপ ছাড়াই দায়িত্ব পালন শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন এবং এর জন্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, তাই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৮ জন সদস্য শপথ নিয়েছেন, যাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪