খাদ্যমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন শনিবার (৭ মার্চ) নগরীর মাছের বাজার পরিস্থিতি এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক বিষয় খোঁজ খবর নিতে কুমিল্লার রাজগঞ্জ মাছ বাজারে যান। মাছ বাজার পরিদর্শন করে তিনি সাধারণ জেলে এবং মাছ ক্রেতা বিক্রেতাদের খোঁজ খবর নিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে তিনিও মাছও ক্রয় করেন ।
এদিকে হঠাৎ বাজারে মন্ত্রীর উপস্থিতি দেখে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে কৌতূহলের সৃষ্টি হলেও স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা একজন মন্ত্রীকে সাধারণ মানুষের মতো বাজারে এসে মাছ কিনতে দেখে তারা আনন্দিত ও বিস্মিত।
এদিন সকালে মন্ত্রী নগরীর রাজগঞ্জ বাজার পরিদর্শন করে বিভিন্ন মাছ বাজারের খোঁজ খবর নেন। এ সময় মন্ত্রীকে কোনো প্রটোকল নিতে দেখা যায়নি।