| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 72010 বার পঠিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীরবিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের আগে ও পরে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।

বাদীর দাবি, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে উল্লেখ করেন। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস পাঁচ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। তবে ফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পাটওয়ারী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪