ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (৮ মার্চ) ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী নেতৃত্বের অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
হাইকমিশনার আরও উল্লেখ করেন, যুক্তরাজ্য নারী ও মেয়েদের আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তাদের ভবিষ্যৎ গঠনকারী সিদ্ধান্তগুলোতে প্রভাব বিস্তার করতে নিরন্তর সহায়তা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নারীদের নেতৃত্ব, অর্থনৈতিক সুযোগ এবং নিরাপত্তা ও সুরক্ষা অগ্রসর করতে সমর্থন জানাচ্ছে।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর বার্তা বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও সমান অধিকারের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে আরও জোরালো করে তুলেছে।