| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 68616 বার পঠিত
আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করেছেন আদালত।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। আবেদনে তারা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ অন্যান্য নির্বাচনি উপকরণ নির্বাচন কমিশনের হেফাজতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এখন পর্যন্ত বিএনপির আটজন, জামায়াতে ইসলামীর সাতজন এবং স্বতন্ত্র একজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪