| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি,আটক জুয়েল

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 65520 বার পঠিত
শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি,আটক জুয়েল

শরীয়তপুরের জাজিরা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিকেলে চাঁদাবাজ জুয়েল হাওলাদারের বিরুদ্ধে প্রাইভেটকার থেকে চাঁদাবাজির একটি ভিডিও ছড়িয়ে পড়লে শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকা থেকে আটক করা হয়। তার বাবার নাম মেরাজ হাওলাদার।

জুয়েল হাওলাদার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস, প্রাইভেটকারগাড়ি থামিয়ে বেশকিছু দিন ধরে চাঁদা তুলে আসছিলেন। শনিবার দুপুরে ওই সড়কে এক সাংবাদিক জুয়েল হাওলাদারকে প্রাইভেটকারের চালকের থেকে দুইশো টাকা চাঁদা তোলার বিষয়টি গোপনে মুঠোফোনে ক্যামেরাবন্দি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪