| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা বিদেশে বসে অনুশোচনার বদলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 68598 বার পঠিত
হাসিনা বিদেশে বসে অনুশোচনার বদলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা একধরণের ফৌজদারি অপরাধ এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে 'মায়ের ডাক' চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত উল্লেখ করে মন্ত্রী বলেন,বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। গুম পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফেরত দিতে হবে। বাংলাদেশের ইতিহাস আর কোন গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বলেও জানান প্রতিমন্ত্রী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪