| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা নিহত ১

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 65492 বার পঠিত
দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা নিহত ১

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক আহত এবং হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চালক রাসেলের (৩৮) ছেলে নিহত ইসমাইল হোসেন (১৮) নোয়াখালীর চর জব্বার উপজেলার সুবর্ণচর গ্রামের বাসিন্দা। রোববার (৮ মার্চ) সকাল ৬টায় উপজেলার আলমদস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ২টায় বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আলমদস্তা এলাকায় এসে কাঠের লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে সেখানেই ট্রাকটি সড়কের পাশে থামিয়ে রাখে চালক। ভোর ৬টার দিকে গ্যাস সিলিন্ডার বোঝাই ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দিলে এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে  ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক চালক রাসেলের ছেলে ইসমাইল নহত হন। 

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪