| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘চলেন যুদ্ধে যাই’, প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 67884 বার পঠিত
‘চলেন যুদ্ধে যাই’, প্রধানমন্ত্রী তারেক রহমান

‘চলেন যুদ্ধে যাই' এক ব্যতিক্রমী মন্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানসপ্তাহের প্রথম কার্যদিবসে দিনের সূচনা করেছেন। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি হাসিমুখে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতো প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা। ঠিক তখন বাড়ির দরজা খুলেই উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাসহ সবার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি বলেন,‘চলেন যুদ্ধে যাই।’ হঠাৎ 

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে সবাই কিছুটা বিস্মিত হলেও পরে সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করে এ কথা বলেছেন তিনি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪