| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে চাঁদাবাজি দুই যুবক জেলহাজতে

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 62438 বার পঠিত
সড়কে চাঁদাবাজি দুই যুবক জেলহাজতে

চাঁদপুরের কচুয়ায় মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ ) দুপুরে পুলিশ তাদেরকে আদালতে পাঠানো হলে পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আলামত উদ্ধার করে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। এ তথ্য নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

গতকাল শনিবার (৭ মার্চ) হাজীগঞ্জ গৌরিপুর বিশ্বরোডের কচুয়া বিশ্বরোড নিউ লাইফ হাসপাতালের সামনে মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় কচুয়া উপজেলার আকানিয়া বিশ্বরোড (সৈয়দ আলী ব্যাপারী বাড়ি)’র মৃত আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসন তারেক (২৪), একই উপজেলা পলাশপুর এলাকার হাবীব মজুমদার বাড়ির মফিজ মিয়ার ছেলে জাহিদ হাসান ফরহাদ (২৩) কে হাতেনাতে আটক করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪