ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এ এন আই ।
খবরে বলা হয়, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) হাদি খুনে জড়িত থাকার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এ এন আই জানিয়েছে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ছাড়াও আলমগীর হোসেন গ্রেফতার হয়েছেন।