| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না : দ্বিতীয় স্ত্রীর আকুতি

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 62115 বার পঠিত
আমার হাজবেন্ড অনেক শখের, যাইতে দিব না : দ্বিতীয় স্ত্রীর আকুতি

গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে গ্রেফতারের সময় ‘আমার হাজবেন্ড আমার অনেক শখের, আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না’ এমন কথা বলেন তার দ্বিতীয় স্ত্রী মীমের ভারা বাসা থেকে রোববার ভোর ৩টায় কাশিমপুরের সারাদগঞ্জের হাজি সালামের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ না থাকায় ৫ আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। 

কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪