| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিজিটর ভিসায় দত্তক নি‌লে আইনি জটিলতা

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 65139 বার পঠিত
ভিজিটর ভিসায় দত্তক নি‌লে আইনি জটিলতা

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার ক্ষে‌ত্রে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা তৈ‌রি হ‌তে পা‌রে। সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বার্তায় ঢাকার মা‌র্কিন দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং সৃষ্টি করতে পারে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা। এতে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং শিশুর নিজ দেশের আইন ভঙ্গ হওয়ার ঝুঁকি থাকে। জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪