রাজধানীর মিরপুর ২ নম্বরের একটি বহুতল বাণিজ্যিক ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। ভবনটিতে মার্কেট ও শপিংমল রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ৫-৬ জনকে ছাদ থেকে ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।