| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

  • আপডেট টাইম: 11-03-2026 ইং
  • 59577 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী মফিজুর রহমান (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা নিহত মফিজুর দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মক্কায় বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে মফিজুর রহমান মক্কায় কর্মরত ছিলেন।

প্রবাসে মফিজুর রহমানের এই আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দেশে তার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। নিহতের ছেলে তারেকুর রহমান তারেক জানান মরদেহ দ্রুত দেশে আনার জন্য বিষয়ে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪