| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ দগ্ধ ৩

  • আপডেট টাইম: 12-03-2026 ইং
  • 58506 বার পঠিত
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ দগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

এ সময় আগুনের ফুলকি ছিটকে অগ্নিদগ্ধ রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭) কে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শ্রীপুর-মাওনা সড়কে এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। 

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাত ১১টায় মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসার কয়েকটি কক্ষে আগুন লাগে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪